শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় ৫২ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা

সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধিঃ
রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় অবৈধভাবে পরিচালনা করার দায়ে ৫২টি ইটভাটা প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

এর মধ্যে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় ১৭টি, সাদুল্লাপুর উপজেলায় ৯টি, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলায় ৪টি এবং সাঘাটা উপজেলায় ১টি ইটভাটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় অফিস প্রধান ও উপপরিচালক (পদার্থ) মুবিন-উল-ইসলাম।

তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে গাইবান্ধার ছয়টি উপজেলায় বিভিন্ন সময়ে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুণগত মান পরীক্ষণ সাপেক্ষে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ/নবায়ন সাপেক্ষে ইট উৎপাদনের নির্দেশনা প্রদান করা হয়।

এরপরও যে-সব ইটভাটা লাইসেন্স গ্রহণ/নবায়ন প্রক্রিয়া না করেই উৎপাদন চালু রেখেছিল তাদের বিরুদ্ধে বিএসটিআই আইন ২০১৮-এর ২১ ধারা মোতাবেক গাইবান্ধা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বরাবর নিয়মিত মামলা দায়ের করা হয়।

সম্পর্কিত