মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় “গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা আজ মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ সন্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি ,রংপুরের আয়োজনে, রংপুর আঞ্চলিক অফিসের তথ্য অফিসার মোঃ ফরহাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। মূল প্রবন্ধ পাঠ করেন সহকারী তথ্য অফিসার, রংপুর আঞ্চলিক অফিস আয়েশা সিদ্দিকা।

মতবিনিময় সভায় সহকারী তথ্য অফিসার রংপুর আঞ্চলিক অফিস রুপাল মিয়া,তথ্য সহকারী অর্জন ও আদিতমারী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত