সোহেল রানা চৌহালী প্রতিনিধি:এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় স্বীকৃতি বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর পূর্ণকালীন সদস্য প্রফেসর এস. এম কবীর এর সভাপতিত্বে ইউনুস আলী মেডিকেল কলেজ এর ডা.এম এম আমজাদ হোসেন অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেেশের উচ্চ শিক্ষায় গুনগত মান উন্নতকরণ এবং আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে মূলত এ কর্মশালার আয়োজন করে ।
এ অনুষ্ঠানে বক্তারা তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন।
বিশেষ অতিথি প্রফেসর ডা. গুলশান আরা লতিফা বলেন বাংলাদেশ আয়তনে ছোট হলেও জনসংখ্যার দিক দিয়ে অনেক বেশি, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও কম নয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলো বর্তমানে উচ্চ শিক্ষা দানে এগিয়ে যাচ্ছে।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন এর চেয়ারম্যান অধ্যাপক ডা. মেসবাহ উদ্দীন আহমেদ বলেন উচ্চ শিক্ষার স্বীকৃতি বিষয় নিয়ে আমাদের গবেষণা করতে হবে।ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা হতে আমাদের উত্তরন ঘটাতে হলে শিক্ষার মান উন্নত করা অতীব জরুরী,।এ লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। এ কর্মশালায় ৫ টি বিশ্ববিদ্যালয় ও ১৫ টি স্কুল মাদ্রাসা ও কলেজের শিক্ষকগণ অংশ গ্রহণ করেন। এসময় আরো বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, ভিসি হোসেন রেজা, ও অধ্যাপক রাসেল উদ্দিন আহমেদ সহ অনেকেই।













