মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রাম সরকারি কলেজে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

মাহে রমাদান উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।
রবিবার কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান রিফাত।
অনুষ্ঠানে বক্তারা মাহে রমাদানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমাদান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে কোরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানান তারা।
পরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয় এবং প্রায় এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীসহ ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত