বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান

নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মেধাক্রম অনুসারে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত ০২ জন পুলিশ সদস্যকে অদ্য ২১ এপ্রিল ২০২৪ র‍্যাংক ব্যাজ পড়িয়ে দেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

পদোন্নতি প্রাপ্ত সদস্যরা হলেন, এএসআই (সশস্ত্র) মোঃ মামুন মিয়া ও এএসআই (সশস্ত্র) মোঃ মিঠু হোসেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান

পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশের এএসআই (সশস্ত্র) দের অভিনন্দন জানান এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ণ সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, সাহস ও পেশাদারিত্বের সাথে সম্মানিত নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবী।

টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।

সম্পর্কিত