শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রাম জেলায় এবার ভুট্টার বাম্পার ফলনের ব্যাপক সম্ভবনা

মোঃ মাইনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রাম জেলায় চলতি রবি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা দামও পাচ্ছেন ভালো। কম খরচে অধিক লাভজনক হওয়ায় কৃষকেরা ভুট্টা চাষে ব্যস্ত। এ বছর কুড়িগ্রাম জেলার ভিতরে লক্ষ্যমাত্রার চেয়ে বোরো ধানের আবাদ কমলেও ভুট্টার চাষ বেড়েছে।

তথ্য সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে কুড়িগ্রাম জেলার কালিগঞ্জ ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের কুমেতপুর বেপারি পাড়ায় ১৬ থেকে ১৭ বিঘা জমিতে ভুট্টা চাষ করে বিঘা পূর্তি ৩৫ থেকে ৪০ মন জমিতে ভুট্টার আবাদ হয়েছে।

ভুট্টা আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে কৃষককে প্রণোদনা হিসেবে বিনা মূল্যে ২ কেজি করে ভুট্টাবীজ এবং ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। কালিগঞ্জ ইউনিয়নেই কমবেশি ভুট্টার আবাদ করা হয়েছে। এখন বিভিন্ন খেত থেকে ভুট্টা তোলা শুরু হয়েছে।

২৫ এপ্রিল দুপুরে কালিগঞ্জ ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের কুমেতপুর বেপারি পাড়া গ্রামে দেখা যায়, রাস্তার দুই পাশে সব জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। অধিকাংশ খেতেই ভুট্টার থোড় এসেছে। কয়েকটি খেতে ভুট্টা পেকেও গেছে। কয়েকজন কৃষক খেত থেকে ভুট্টা তুলছেন।

কুমেতপুর গ্রামের কৃষক আবু সিদ্দিক বলেন, তিনি এবার প্রায় ১৭ বিঘা জমিতে ভুট্টা আবাদ করেছেন। এ জন্য খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। গম ও বোরো ফসলের তুলনায় ভুট্টা চাষে পানি কম লাগে। এতে খরচও কম হয়। এবার ভুট্টার ভালো ফলন হয়েছে। তিনি ইতিমধ্যে ১০ শতাংশ জমির ভুট্টা কেটেছেন। ফলন পেয়েছেন প্রায় ১০ মণ। বর্তমানে কাঁচা ভুট্টার দাম প্রতি মণ ১০২০ টাকা। পুরো জমির ভুট্টা কাটা শেষে তাঁর ভালো লাভ হবে বলে জানান তিনি।

সম্পর্কিত