মোঃ হাসান আলী ( সবুজ): কুড়িগ্রামে আরডিআরএস বাংলাদেশ এর ট্রেনিং কক্ষে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় চাইল্ড নট ব্রাইট (সিএনবি)প্রজেক্ট এর উদ্যোগে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে দু’দিন ব্যাপী ইনোভেশন ল্যাবের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে চারটি উপজেলার ৯ টি ইউনিয়নের যুব নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠনের লিডাররা এতে অংশগ্রহণ করেন।এটি ১১-১২ফেব্রুয়ারি /২০২৫ দু’দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।অদ্য সমাপনী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাদাত হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক শ্যামল কুমার দাস, আরডিআরএস বাংলাদেশ এর রিজিওনাল ম্যানেজার সুবল কুমার প্রামাণিক, চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট এর টেকনিক্যাল অফিসার মোঃ আব্দুল মোমিন হোসেন , ফিল্ড ফ্যাসিলিটেটর শাহাদত হোসেন বকুল, আমিনুল ইসলাম, মোঃ হাসান আলী।উক্ত প্রশিক্ষণে যুব লিডাররা নিজ নিজ ইউনিয়নের সমস্যা গুলি চিহ্নিত করে বিশেষ করে বাল্যবিবাহ ও জোর পূর্বক বন্ধে প্রকল্প প্রণয়ন,বাস্তবায়ন পরিকল্পনা, বাজেট মনিটরিং বিষয়ে উপর সংগঠনের ২৭ জন যুব ও যুব নারীকে ধারণা প্রদান করা হয়।








