শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে ১৫ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সা উদ্ধারসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম অদ্য ৮ জুলাই ২০২৪ বিকেল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানাধীন ত্রিমহনী হতে রাজারহাটগামী রাস্তার বনবিভাগ অফিসের সামনে থেকে ফুলবাড়ী থানার তালুক শিমুল বাড়ি গ্রামের মাদক কারবারি মোঃ মিন্টু (২৮) এবং নাগেশ্বরী থানার সিন্টার খামার এলাকার মোঃ জবেদ আলি দ্বয়কে ১টি অটোরিক্সায় বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ১৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সা জব্দ করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সম্পর্কিত