শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে ১০০ পিস ইয়াবা ও ১ টি মোটরসাইকেল জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

শাহিনুল ইসলাম লিটনঃ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একাটি চৌকস টিম গত ১৬ আগস্ট ২০২৪ রাতে অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের সানাউল্লাহ নুরানী মাদ্রাসার দক্ষিণ দিকে কাঁচা রাস্তার উপর হতে ১০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দসহ রংপুর জেলার কাউনিয়া থানাধীন টেপা মধুপুর এলকার মাদক কারবারি মোঃ নাজমুল ইসলাম (২৫) ও মোঃ জাহিদুল ইসলাম (২৩) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সম্পর্কিত