শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে ‘স্টেপ আপ ফর টুমোরো’র উদ্যোগ বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ

শাহিনুল ইসলাম লিটনঃ
কুড়িগ্রাম উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি বিরাজ করছেন। গত দুইদিন থেকে বৃষ্টি কিছুটা কমে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ব্রহ্মপুত্র নদের পানি তিনটি পয়েন্টে এখনো বিপৎসীমার ওপরে রয়েছে। এসব নদ-নদী তীরবর্তী অঞ্চলের বানভাসী মানুষের দুর্ভোগ নিরসনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টেপ আপ ফর টুমোরো’ খাবার স্যালাইন, ডায়রিয়ার ওষুধ, নাপা এক্সটেন্ড, চিড়া, গুড় এবং মোমবাতি ত্রাণ দিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের দক্ষিণ কাপনার চরের ১৫০টি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সভাপতি মুবাশ্বিরা তাসনীম, সাধারণ সম্পাদক মেছবাহুল হাসান রিফাত ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলার প্রধান নদ-নদীগুলোর মধ্যে ধরলা, দুধকুমার ও গঙ্গাধরের পানি কমলেও নদীপাড়ের মানুষের দুর্ভোগ কমেনি। নদীপারের মানুষের কারও ঘরে পানি, কারও চুলা পানিতে তলিয়ে গেছে। তারা উঁচু স্থানে, বাধের রাস্তায় ও নৌকায় আশ্রয় নিয়ে আছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টায় ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া অন্য নদ-নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মেছবাহুল হাসান রিফাত বলেন, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতির খবর পত্র-পত্রিকায় দেখে আমরা ক্রাউড ফান্ডিং করে অর্থ সংগ্রহ করি। পরে বৃহস্পতিবার বিকেলে নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ১৫০ টি পরিবারে মাঝে ৭ দিনের শুকনা খাবার বিতরণ করি।
তিনি আরও বলেন, নুনখাওয়া ইউনিয়নের দক্ষিণ কাপনার চরের এখনো মানুষের বসতবাড়ীতে পানি রয়েছে। তারা প্রায় পনেরো দিন থেকে পানিবন্দী হয়ে আছে। এসব চরের মানুষের জন্য আরও ত্রাণ প্রয়োজন।

সম্পর্কিত