শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে শারদীয় দূর্গাপুজা-২০২৪ উপলক্ষ্যে রাতভর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

শাহিনুল ইসলামঃ

আজ ১০ অক্টোবর ২০২৪ তারিখ কুড়িগ্রাম জেলায় শারদীয় দূর্গাপুজা ২০২৪ উপলক্ষ্যে রাতভর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও ফুলবাড়ী থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান মহোদয়। সাথে উপস্থিত ছিলেন বিজিবি, এনএসআই ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় মন্ডপে মন্ডপে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বী সম্মানিত নাগরিক, পূজা মন্ডপের নিরাপত্তার দ্বায়িত্বে থাকা পুলিশ, আনসার ও সেচ্ছাসেবীদের সাথে কথা বলেন।

এছাড়াও কুড়িগ্রাম জেলার অন্যান্য সকল থানা এলাকায় সম্মিলিতভাবে পূজা মন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিত করছেন সংশ্লিষ্ট ইউএনও, সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জবৃন্দ।

সম্পর্কিত