শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে রোজাদারদের সম্মানে এনসিপি’র গণ ইফতার

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোজাদারদের সম্মানে গণ ইফতার কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১, মার্চ) বিকাল ৫ ঘটিকায় জেলা শহরের শাপলা চত্বর এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ৫ শতাধিক রোজাদার পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা করা হয়।

এনসিপির জেলা শাখার সিনিয়র আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ ইফতার কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, উপজেলা শাখার আহ্বায়ক রাজু আহমেদ প্রমুখ।

সম্পর্কিত