সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি: 
কুড়িগ্রামে প্রতিযোগীতা মূলক পরীক্ষার মাধ্যমে ২৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি হিসেবে সনদ পত্রও অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামসদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় ফুলআনটিললাইট (ফুল) এনজিওর মাধ্যমে অর্থ ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মিজানুররহমান, উপজেলা প্রাথমিক শিক্ষাঅফিসার শরীফুলইসলাম, সিনিয়র সাংবাদিক সফিখান, হুমায়ুন কবির সূর্য, ফজলেইলাহী স্বপন, ফুল এনজিওর নির্বাহী পরিচালক আব্দুলকাদের প্রমুখ।
অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা থেকে ২৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫০০টাকা ও সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, ২০২৩ অর্থবছরেআমরা ২৮জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করলাম। ২০২৪ অর্থবছরেআমরা ৯টি উপজেলা থেকে ১ হাজার১০০জন করে মোট ৯হাজার ৯০০জন শিক্ষার্থীকে তিন টি ক্যাটাগরীতে একবছর যাবৎ অর্থ সহায়তা প্রদান করবো। সিঙ্গাপুর ভিত্তিক দাতাসংস্থা প্রবাসজন এতে আর্থিকভাবেসহযোগিতা করছে।

সম্পর্কিত