সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে মহান মে দিবস ২০২৪ উদযাপনে জেলা পুলিশের অংশগ্রহণ ও নিরিবিচ্ছিন্ন বহুমাত্রিক পুলিশী নিরাপত্তা সেবা

 

নিজস্ব প্রতিবেদকঃ

আজ ০১ মে ২০২৪ সকাল ১০:০০ ঘটিকায় ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ স্লোগান নিয়ে “মহান মে দিবস-২০২৪” এর শুভ উদ্বোধন করা হয় এবং স্বাধীনতার বিজয় স্তম্ভে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে সকাল ১০:৩০ ঘটিকায় একটি বর্ণাঢ্য র‌্যালি কুড়িগ্রাম কলেজ মোড় স্বাধীনতার বিজয়স্তম্ভ হতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে শাপলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনার শেষ হয়।কুড়িগ্রামের জেলা পর্যায়ে ও সকল থানা পর্যায়ে মহান মে দিবসে সর্বাত্মক বহুমাত্রিক পুলিশী নিরাপত্তা সেবা নিরিবিচ্ছিন্নভাবে নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার  আল আসাদ মোঃ মাহফুজুল, বীর মুক্তিযোদ্ধা এসএম হারুন অর রশিদ লাল সহ জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তাগন মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ভূমিকার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

যে কোন অনুষ্ঠানে-উন্নয়নে অব্যাহত পুলিশী সেবা সর্বাগ্রে।

সম্পর্কিত