শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে বডিতে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় ৬০ বোতল ইস্কাফসহ গ্রেফতার ৩

শাহিনুল ইসলাম:

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার একটি চৌকস টিম গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর আনুমানিক ০২:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউপি এলাকা থেকে বডিতে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় মাদক পরিবহনের সময় বগুড়া জেলার ধুপচাচিয়া থানাধীন পূর্ব আলোহালী এলাকার মোছা: বন্যা আক্তার সুমি (২৪), সান্তাহার পৌরসভা এলাকার মোছাঃ দুলালী আক্তার (২৯) ও মোছাঃ রেনুকা বেগম(৫৮) দেরকে ৬০ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ জন মহিলা মাদক কারবারিকে ৬০ বোতল ইস্কাফসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এই সংক্রান্তে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত