রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে বডিতে ফিটিং করে মাদক পরিবহনের সময় ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

শাহিনুল ইসলাম লিটনঃ

কুড়িগ্রাম জেলা ফুলবাড়ী পুলিশের একটি চৌকস টিম অদ্য ১১ জুলাই ২০২৪ বিকেল আনুমানিক ১৬:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ধরলা ব্রিজ থেকে ফুলবাড়ীর পূর্ব ফুলমতি গ্রামের ২ জন মাদক কারবারি মোছাঃ জোহরা বেগম (৪৫) ও মোছাঃ সাবেরা বেগম (২৫) দ্বয়কে যাত্রী বেশে বিশেষ কায়দায় শরীরে ফিটিংকৃত অবস্থায় ০২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সম্পর্কিত