রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে  ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা: কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ৭ এপ্রিল ২০২৪ রাত্রি আনুমানিক ০২.২০ ঘটিকার সময় রৌমারী থানাধীন ৫নং যাদুরচর ইউনিয়নের যাদুরচর পূর্ব পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

অপরদিকে রৌমারী থানা পুলিশের আরেকটি চৌকস টিম একই তারিখ রাতে রৌমারী থানাধীন ৫নং যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী এলাকা থেকে কোমরভাঙ্গি পুরান পাড়ার কুখ্যাত মাদক কারবারি মোঃ কামাল হোসেন (৬৬) ‘কে ১.৫ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, উক্ত বিষয়ে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

সম্পর্কিত