বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে পুলিশ নিয়োগে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২৯ জন মেধাবী চূরান্তভাবে নির্বাচিত

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর ধারাবাহিকতায় গত ১০ হতে ১২ আগস্ট ২০২৫ তারিখ মাঠ পর্যায়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ২ হাজার জন প্রার্থী এবং তাদের মধ্যে মাঠ পর্যায়ে সকল ইভেন্টে কৃতকার্য মোট ৩৯০ জন গত ২৩ আগস্ট ২০২৫ তারিখ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য ৫৬ জনের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে ২৯ জন প্রার্থীকে চূরান্তভাবে নির্বাচিত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

বর্তমান কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান মহোদয়ের সময়কালে ইতিপূর্বে ২ টি নিয়োগ শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় শতভাগ সচ্ছতার সাথে এবারো ২৯ জনকে নিয়োগের জন্য চূরান্তভাবে নির্বাচিত করে কুড়িগ্রামের পুলিশ সুপার।

উল্লেখ্য যে এই প্রথম কোন চাকরির লিখিত পরীক্ষায় ফেস ডিকেকশন ক্যামেরার মাধ্যমে পরীক্ষার্থীদের শনাক্তের মাধ্যমে শতভাগ সচ্ছ পরীক্ষা সম্পন্ন করে বাংলাদেশ পুলিশ।

*কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান বলেন, শত ভাগ স্বচ্ছতা ও ন্যায়বিচারের উপর ভিত্তি করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকল প্রার্থীকে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। পর পর তিনটি টিআরসি নিয়োগে সর্বমোট ১১৮ জনের সবাই তাদের যোগ্যতার মাধ্যমে চাকরি পেয়েছে। তাদের সবারসাথে যদি সময় করে কথা বলতে পারেন, সত্যটা উপলব্ধি করতে পারবেন। এবার প্রথম আমরা লিখিত পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ঠেকাতে ফেস ডিটেকশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রেও এই ধারা অব্যহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহোযোগিতা কামনা করি।

সম্পর্কিত