কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পৌর বিএনপিসহ জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার ১৮ মার্চ কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পাড়া এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হুসনাইন কায়কোবাদ,যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপির সদস্য মোঃ আজিজুল হক,আবু হানিফ বিপ্লব মোঃ হেলালআমিন,মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, মোঃ রুহুল আমীন খান টিপু, মাসুদ রানা বাবু, আমিনুল,মানিক,চাদ কৃষক দলের আহবায়ক মোঃ রিপন আহমেদ,জেলা ছাত্র দলের সভাপতি মোঃ আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক মোঃ হাসান যুবায়ের হিমেলসহ অনান্য নেতাকর্মীবৃন্দ। নাগরিক টিভির সাংবাদদাতা ফজলুল করিম ফারাজী, দৈনিক প্রলয়ের জেলা সংবাদদাতা মোঃ জাফর আহমেদ প্রমুখ।
বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশের মানুষের অধিকার ও কল্যানে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।










