শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্র জনতার উপর হামলাকারী কেন্দ্রীয় ছাত্রলীগ উপ কমিটির ত্রান ও দূর্যোগ ব্যবস্থা সম্পাদক ফ্যসিস্ট শাকিল’কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা এলাকায় গত ৪ আগস্ট ২০২৪ তারিখ ছাত্র জনতার উপর হামলার ঘটনার মামলায় তদন্তে প্রাপ্ত মূল হামলাকারী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কেন্দ্রীয় উপ কমিটির ত্রান ও দূর্যোগ ব্যবস্থা সম্পাদক মোঃ সালেকুর রহমান শাকিল (৩৪) কে অদ্য ০৪ এপ্রিল ২০২৫ তারিখ দুপুর ১২:৩০ ঘটিকায় ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি  মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় মামলায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ কমিটির ত্রান ও দূর্যোগ ব্যবস্থা সম্পাদককে গ্রেফতার করা হয় এবং আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য উক্ত ফ্যাসিস্ট বিগত পতিত সররকারের সময়ে ভূরুঙ্গামারীতে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও সাধারণ ছাত্র জনতার উপর হামলার সাথে জড়িত ছিল।

সম্পর্কিত