বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহানবী (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী ১ জন গ্রেফতার 

শাহিনুল ইসলামঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে আজ ১৩ অক্টোবর ২০২৪ সকালে মোঃ জুবায়ের ইসলাম সাজু নামের একজন তার ফেসবুক আইডিতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করেন।

পরবর্তীতে উক্ত ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হলে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় ভূরুঙ্গামারী থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় উক্ত কটুক্তিকারী কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলাধীন পাথরডুবি ইউপির বাশজানি এলাকার বাসিন্দা মো: জুবায়ের ইসলাম @ সাজু কে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম।

উক্ত ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে।

সম্পর্কিত