বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

শাহিনুল ইসলাম লিটনঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৫ ডিসেম্বর ২০২৪ বিকাল আনুমানিক ০৩.১০ ঘটিকার সময় নাগেশ্বরী থানাধীন ১নং রামখানা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আস্কর নগর এলকা থেকে কুড়িগ্রাম পৌরসভাধীন টেনারীপাড়া এলাকার মাদক কারবারি মোঃ এনামুল হক (৩৬) ও মোঃ আব্দুস সালাম (৩৫) দ্বয়কে ১৪ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।

সম্পর্কিত