শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ

আজ ০৩ আগস্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ০১ নং রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গোয়ালটারী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অফিসার ইনচার্জ নাগেশ্বরী থানা এর নেতৃত্বে একটি চৌকস টিম নাগেশ্বরী পশ্চিম রামখানা এলাকার মাদক কারবারি মোঃ আলী হোসেন (৩২) কে ০৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী থানাধীন পশ্চিম রামখানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফ সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

সম্পর্কিত