শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের চিলমারীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার নিমিত্তে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপ উপলক্ষ্যে অদ্য ০৩ মে ২০২৪ চিলমারী উপজেলার ভোটকেন্দ্রসমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চিলমারীতে সকাল ১০:০০ ঘটিকায় চিলমারী থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উক্ত প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর, চিলমারীর সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম রব্বানী, চিলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, চিলমারী উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রাজ্জাক সহ চিলমারী উপজেলার প্রিজাইডিং অফিসার গণ।

প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপ নির্বাচনে মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন সম্পূর্ন সততা, নিরপেক্ষতা,নিষ্ঠা ও আইনানুগ ভাবে দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হয়,এমন কাউকেই কোনভাবেই ছাড় দেয়া হবেনা।

সকল বাধা, ভয়ভীতি, লোভ-লালসার উর্ধ্বে উঠে শতভাগ সততা, সাহস, নিষ্ঠা, ও পেশাদারিত্বের সাথে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলেই।

সম্পর্কিত