রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের উলিপুরে  পুকুরে লাশ দেখতে পেলো স্থানীয় মানুষজন

  নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের উলিপুরে সদ্য নবজাতক এক পুত্র সন্তানের লাশ উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ। নির্মম এ ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে চাঞ্চল্য। নবজাতক হত্যার বিচারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার ১৮ জানুয়ারি ২০২৪ দুপুরে কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের সরদারপাড়ার বাসিন্দা হাসান আলীর পুকুরে শিশুর লাশ ভাসতে দেখে স্হানীয় বাসিন্দারা উলিপুর থানায় খবর দেয়।

খবর পেয়ে এস আই শাহ আলম এর নেতৃত্বে একদল পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান, এ ব্যাপারে উলিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা র“জু করে ডিএনএ স্যাম্পল রাখার জন্য ও লাশের ময়না তদন্ত করতে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত