শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

‎কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদকঃ

‎কুড়িগ্রাম জেলার উলিপুর থানার একটি চৌকস টিম অদ্য ০৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০.৪৫ ঘটিকায় উলিপুর থানাধীন নেফড়া খারিজা পাড়া এলাকায় ভূট্টা ক্ষেতের মাঝে জুয়া খেলা অবস্থায় একই এলাকার মোঃ আক্কাস আলী (৪৮), মোঃ আশরাফুল ইসলাম (৩০), মোঃ ফেরদৌস আলম (৩৬), মোঃ সাইদুল ইসলাম (৩৮), মোঃ আমিনুল ইসলাম (৫৪) ও মোঃ ফয়জার রহমান (৩৮) সহ মোট ০৬ জনকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

‎কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সম্পর্কিত