নিজস্ব প্রতিবেদকঃ
অদ্য ১১ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০:৫০ ঘটিকায় উলিপুর থানাধীন তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় রাত্রিকালীন মোবাইল-১ আইন শৃঙ্খলা ও মাদক বিরোধী ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক ব্যক্তি মাটিয়াল আদর্শ বাজার এলাকায় বর্গা নেওয়া জমিতে গাঁজা গাছের চাড়া চাষ করেছেন। উক্ত সংবাদের ভিত্তিতে উলিপুর থানা মোবাইল-১ টিম দ্রুততম সময়ে উক্ত স্থানে উপস্থিত হয়ে মাটিয়াল আদর্শ বাজার এলাকার মাদক কারবারি মোণ রওশন আলম ওরফে দেলদার (৪৭) কে গ্রেফতার করে এবং ৫ টি ছোট, বড় গাঁজা গাছের চাড়া ও ৬টি গাঁজা পাতা সহ ডাল জব্দ করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, উলিপুর থানাধীন মাটিয়াল আদর্শ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজার গাছসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ । উক্ত ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।












