শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

সোহেল রানা, লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আয়েশা সিদ্দিকা আখিঁ (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামের স্থায়ী বাসিন্দা আলমগীর হোসেনের কন্যা।

আজ ৩০ শে মে ( বৃহস্পতিবার) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম ( টেপাটারী) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

সরেজমিনে জানা যায়, নিহত আয়েশা সিদ্দিকা বাড়ি হতে বের হয়ে রেল লাইন যোগে কাকিনা স্টেশন অভিমুখে যাচ্ছিল। এমন সময় বুড়িমারী হতে ছেড়ে আসা লালমনিহাটগামী একটি ট্রেনে সে কাটা পড়ে নিহত হয়। এ সংবাদ শুনে দ্রুত ফায়ার সার্ভিস টিম ও কালিগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করেন। নিহতের লাশ এখনোও তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াস করির ঘটনার সত্যতা স্বীকার করেন।

সম্পর্কিত