বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী পলাতক

সোহেল রানা, লালমনিরহাটঃলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আরফিনা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের কিসামত মদাতী এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্বামী সম্রাট মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে থাপ্পর মারলে রাগ করে অন্য ঘরে চলে যান। সকালে স্বামী সম্রাট মিয়া বাহিরে চলে গেলে পরিবারের লোকজন আরফিনা বেগমকে ডাকাডাকি করেন। পরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। এসময় পুলিশ দুপুরে গলায় ফাঁস দেয়া মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠান।

এদিকে এ ঘটনার পর থেকে স্বামী সম্রাট মিয়া ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত