শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা ও নুনুজ বাজারে মেয়াদ উত্তীর্ণ,অনুমোদনহীন ও অনিরাপদ খাদ্য ও পণ্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৃথক পৃথকভাবে ব্যবসায়ীদের সতর্ক করেন এবং জরিমানা করেন।

এ সময় কালাই পাঁচশিরা বাজারে ১টি এবং নুনুজ বাজারে তিনটি দোকানে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে মোট ৪টি দোকানে ৯ হাজার ৫০০ টাকা, পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১টি দোকানে ১৫শ’ এবং ধূমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইনে ১ টি দোকানে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান বলেন, মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন, অনিরাপদ খাদ্য ও পণ্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। কালাই উপজেলার হাট-বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত