শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কালাইয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত-১

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের চক মুরলি নান্দাইল গ্রামের বাসিন্দা মামুনুর রশিদের ছেলে আব্দুর রহিম তার নিজ বাড়িতে ২১শে সেপ্টেম্বর ২০২৫ রবিবার সকাল ১১ টায় নিজস্ব মুরগির শেটে বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বৈদ্যুতিক শকে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে কালাই থানা ওসি জাহিদ হোসেন, ইন্সপেক্টর তদন্ত ওসি শ্রী দীপেন্দ্রনাথ , এস আই তোফায়েল আহমেদ সহ পুলিশ কনস্টবল কে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনা পরিদর্শন করেন। উক্ত লাশের পরিবারের লোকজন ওসি মহোদয় কে জানান , আব্দুর রহিম বৈদ্যুতিক তার মেরামত করতে গেলে সেখানে বৈদ্যুতিক শকে মৃত বরণ করেছে। এতে কারো দোষ নেই। এই বলে লাশকে কবর দেওয়ার জন্য অনুমতি চাইলে ওসি লিখিত কাগজ পত্রে পরিবারের ও উপস্থিত লোকজনের কাগজে সই স্বাক্ষর নিয়ে কবর দেওয়ার অনুমতি দেন। এ তথ্যটি কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন মোবাইল ফোনে নিশ্চিত করেছেন।

সম্পর্কিত