শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কালাইয়ে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে জামায়াতের জনসংযোগ

সুকমল চন্দ্র বর্মন (পিমল)কালাই, জয়পুরহাট:

জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের উদ্যোগে ২৭শে জানুয়ারি ২০২৫ সোমবার বাদ মাগরিব আগামী ৩০ শে জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডাক্তার শফিকুর রহমান এর আগমন উপলক্ষে জামাতের কর্মী সম্মেলন সফল করার উদ্দেশ্য লোকজনকে দলে দলে উক্ত কর্মী সম্মেলনে জয়পুরহাট সার্কিট হাউজ ময়দানে যাওয়ার লক্ষ্যে অত্র উপজেলা শাখা জামায়াতে ইসলামী দলের নেতৃবৃন্দ বাস স্ট্যান্ড চত্বর থেকে উপজেলা সদরে বিভিন্ন রাস্তাঘাটে হাটবাজারে, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক গণসংযোগ করা হয়েছে। এ সময় উক্ত উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির মাওলানা মনসুর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও আব্দুর রউফ। কালাই উপজেলা জামায়াতের ইসলামী দলের যুব বিভাগের সভাপতি ডাক্তার কাওছার আলী উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম, পৌর জামাতের আমির মাওলানা আব্দুল হান্নান সহ উপজেলা ও পৌর শাখা জামাতের নেত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত