শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কালাইয়ে উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সুকমল চন্দ্র বর্মন (পিমল)কালাই, জয়পুরহাট:
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ই জানুয়ারি ২০২৫ বুধবার সাড়ে ১১ টায় কালাই মাঈন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ (অনূর্ধ্ব ১৭)উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। উদ্বোধনের পর অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃ উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ক্রীড়া কমিটির সদস্য উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা আইসিটি অফিসার রাজু আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার বিলকিস বেগম ও কালাই মঈন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান (ভারপ্রাপ্ত ) শিক্ষক সাইফুল ইসলাম বকুল সহ আরো অনেকে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা সমন্বয়ক প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, পৌরসভা একাদশ বনাম আহমেদাবাদ ইউনিয়ন একাদশ। যেমন সিংহের সাথে বাঘের লড়াই, তেমনিভাবে খেলায় চলে হাড্ডাহাড্ডি লড়াই। এমন লড়াইয়ের একপর্যায়ে আমেদাবাদ ইউনিয়ন একাদশকে ২ শুন্য গোলে হারিয়ে পৌরসভা একাদশ বিজয়ী হয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার মাঠের চারিদিক ছিল লোকজনের ভিড় ছিল চোখে পড়ার মত পরার মত। যারা উক্ত ফুটবল টুর্লামেন্টের ফাইনাল দেখেনি তাদের আফসোস থেকে গেল, হায়রে খেলা কেন দেখলাম না। পরিচালনায় ছিলেন অভিজ্ঞ রেফারি কালাই তালুকদার পাড়ার মহিবুল ইসলাম তালুকদার।

সম্পর্কিত