শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কায়রা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

কায়রা ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরফদি ঈদগাহ মাঠে প্রায় শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কো- অর্ডিনেটর প্রত্যয় মাহমুদ এর নির্দেশনায় কুড়িগ্রাম জেলা শাখার সদস্য আরিয়ান রাকিবের নেতৃত্বে সম্পন্ন হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার হেড অফ কমান্ড সাজ্জাদ হোসেন সজীব, আহবায়ক মুরাদুল ইসলাম মুরাদ, যুগ্ন আহ্বায়ক সিনদিন হোসাইন,রেদওয়ান হৃদয় ও জান্নাতুল ফেরদৌসী ইশা, সদস্য – ফরহাদ হোসেন বাপ্পি, নিশান খান, তরিকুল ইসলাম তুহিন, সজীব, লাভলু রহমান, আবু রায়হান ইত্যাদি। চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন ও ডিরেক্টর জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তারা বলেন, ‘‘ অসহায় জনগোষ্ঠীর জন্য আমাদের এ প্রয়াস চলমান থাকবে,ইন শা আল্লাহ। ফাউন্ডেশনের অর্থায়নে আরও সুদূরপ্রসারী চিন্তাভাবনা ও কর্মযজ্ঞে অসহায় মানুষের বন্ধু হবে কায়রা ফাউন্ডেশন।
সেবা ও স্বপ্নে আর্ত্মের নির্ভরযোগ্য ভালোবাসা আমাদের এই পরিবার।’’

উল্লেখ্য যে কায়রা ফাউন্ডেশন ২০২০ সাল থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। যেমন- আমাদের মেহমান (মাসিক প্রোগ্রাম), এক বেলা আহার, শীতবস্ত্র বিতরণ, ত্রাণ সামগ্রী বিতরণ, বাজার সামগ্রী প্রদান, শিক্ষাবৃত্তি প্রদান, মসজিদ ও মাদ্রাসা ক্যাম্পেইন ইত্যাদি।

সম্পর্কিত