বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঐকমত্যের বাইরে সংস্কারের দরকার নেই-আমির খসরু

মোঃ মকবুলার রহমান,স্টাফ রিপোর্টার নীলফামারীঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেখানে জাতীয় ঐকমত্য রয়েছে, সেখানে নতুন করে সংস্কারের কোনো প্রয়োজন নেই।

রোববার বিকেলে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু বলেন, ”যেখানে আগে থেকেই ঐকমত্য হয়েছে, সেখানে নতুন করে কিছু পরিবর্তন করার সুযোগ নেই। এর বাইরে কিছু করতে হলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচন এবং জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে করতে হবে।”

তিনি প্রশ্ন তোলেন, এতদিন পরও কোথায় কোথায় ঐকমত্য হয়েছে তা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরা হচ্ছে না কেন।
”এক সপ্তাহের বেশি সময় লাগে না নির্ধারণ করতে কোথায় ঐকমত্য হয়েছে। আমি বলব, জাতিকে জানানো হোক কোথায় ঐকমত্য হয়েছে। তারপর সেই ভিত্তিতে সনদে সই করে দ্রুত নির্বাচনের পথে এগিয়ে যাওয়া উচিত,”— বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

সম্পর্কিত