সোহেল রানা চৌহালী প্রতিনিধি:চলমান তীব্র দাবদাহের মধ্যে প্রায় প্রতিদিনই তাপমাত্রা রেকর্ড ভাঙ্গছে।উর্দ্ধমুখী হচ্ছে ব্যারোমিটারের পারদ। পুড়ছে মানুষ ফসলের ক্ষেত, প্রকৃতির বৈরীতায় ধৈর্যহারা সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপাখি সহ সকল সৃষ্টিকূল প্রাণী।সময়ের প্রয়োজনে উপযোগী কিছু সেবা করতে পারাটাই যেন মানষিক প্রশান্তি সেই লক্ষ্য নিয়েই সামাজিক সেচ্ছাসেবী সংগঠন এনায়েতপুর থানা ইয়ুথ ফোরাম মঙ্গলবার সকাল ১১ টায় এনায়েতপুর কেজির মোড় যাত্রী ছাউনিতে ঠান্ডা সুপেয় পানি নিয়ে অবস্থান নেন। সাধারণ মানুষ থেকে শুরু করে পথচারী, ভ্যানচালক, বাসচালক, ট্রাক চালক,ও ছাত্র ছাত্রীদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করেন। পানি বিতরণ এর শুরুতে উক্ত মোড়ের ট্রাফিক পুলিশ আঃ রহমান ও দৃষ্টি প্রতবন্ধি জয়নালের হাতে মাম পানি তুলে দেন।ঠান্ডা এক বোতল পানি পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। এ ব্যাপারে ফোরামের সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন খান বলেন মানুষের জন্য কিছু করতে পারলেই ভালো লাগে। ফোরামের সভাপতি জাকারিয়া তৌহিদ তমাল বলেন সমাজের অসংগতি গুলি যদি আমরা খেয়াল করি আর সমাধান করার জন্য আমরা সম্মিলিত প্রচেষ্টা চালাতে থাকি, অবশ্যই অসংগতি গুলো দূর করা সম্ভব। পানি বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মোল্লা ওমর ফারুক, সদস্য ওমর ফারুক শরীফ সাংবাদিক ওয়াহিদুজ্জামান, সোহেল রানা, শাহআলম সরকার ও ইয়াহিয়া।













