মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

একজন সফল খামারি নুর মোহাম্মদ রাব্বি

কমল কৃষ্ণ দে স্টাফ কোয়ার্টারঃ

একজন সফল খামারি মাটিরাঙ্গা সদরের কাজী পাড়া গ্রামের নুর মোহাম্মদ রাব্বি । তিনি মৎস্যচাষি হিসেবে যেমন সুনাম অর্জন করেছেন, তেমনই গরু ও হাঁস পালন করেন। এছাড়া কাজী পাড়ায় কলা এবং আমবাগান করেছেন। তার মৎস্যঘেরে বিভিন্ন ধরনের দেশি ও কার্প জাতীয় মাছ চাষ হচ্ছে। পাশাপাশি প্রায় ১৪০টি হাঁস পালন করছেন। এছাড়া নিয়মিত কলা এবং আম পাচ্ছেন। শাক-সবজিও চাষাবাদ নুর মোহাম্মদ রাব্বি। পাশাপাশি গরুর খামারে নয়টি গাভী রয়েছে। নুর মোহাম্মদ রাব্বির গ্রামের বাড়ি খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার কাজী পাড়া ।

নুর মোহাম্মদ রাব্বি জানান, তার এই সফলতার পথ সহজ ছিল না। নানাবিধ বাধা অতিক্রম করে সফলতার মুখ দেখেছেন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার। সেই চেষ্টাই করেছেন তিনি। চলার পথে অনেক সময় হোঁচট খেয়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। তার এ চলার পথে সারথী হয়েছে- স্থানীয় উত্তরা ব্যাংক।
নুর মোহাম্মদ রাব্বি বলেন, আমি যখন নিজে কাজ করার সামর্থ অর্জন করি; তখন থেকেই ব্যবসার প্রতি ঝোঁক ছিল। তাই পেঁয়াজ, রসুন, ধানসহ বিভিন্ন ধরণের শস্য কিনে বিক্রি করতাম। একবার রসুনের ব্যবসা করতে গিয়ে বেশ লোকসান হয়। এরপর ব্যবসা করার মতো পুঁজি ছিল না। ২০১৬ সালে এইচ.এস.সি. পাশ করে মাটিরাঙ্গা সরকারী কলেজে স্নাতক শ্রেনীতে অধ্যায়নরত। উপজেলা যুব উন্নয়ন অফিসের মাধ্যামে ২০২২ সালে যুব প্রশিক্ষণ কেন্দ্র খাগড়াছড়ি হতে গবাদি পশু ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ গ্রহন করি। এরপর মাছ চাষ এবং গরুর খামার শুরু করি। পরিকল্পনা অনুযায়ী মাটিরাঙ্গা সদরের হাতিয়া পাড়া গ্রামে প্রথমে ছোট পুকুরে মাছ চাষ করে ভালো লাভবান হই। পরবর্তীতে ব্র্যাক থেকে আরো ঋণ নিয়ে বড় পরিসরে চাষাবাদ শুরু করি। গত পাঁচ বছর ধরে আমি চাষাবাদ করছি।
এ ব্যাপারে প্রতিবেশীরা জানান, নুর মোহাম্মদ রাব্বি মৎস্যচাষ, গরুর খামার, হাঁস শাক-সবজি চাষাবাদ করে ভালো আছেন। তিনি এলাকার অনুকরণীয় খামারি। তার সফলতা দেখে অনেকেই অনুপ্রাণিত।

সম্পর্কিত