রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

এই ফাগুনে তুমি এলে★ রাশেদ সরদার

এই ফাগুনে তুমি এলে আমার ভাঙা কুঁড়ে ঘরে,

শত হাজার প্রেমের পুষ্প ফুটবে হৃদয় সরোবরে।

এই ফাগুনে তুমি এলে লম্বা একটা ছুটি নিবো,

তোমায় নিয়ে অজানা এক পথে হাঁড়িয়ে যে যাবো।

মধ্যো রাতের অক্লান্ত ঘুম হঠাৎ করে আমার ভাঙবে,

মধ্যে রাতের তারাগুলো প্রাণ খুলিয়া হাসবে সবে।

এই ফাগুনে তুমি এলে ফুল ফুটবে মোর হৃদ কাননে,

সুভাষিত ঘ্রাণ ছড়াবে চৌদিক প্রতি ক্ষণে ক্ষণে।

এই ফাগুনে তুমি এলে ফুল গুলো প্রাণ খুলে হাসবে,

উচ্ছ্বসিত মনে হাওয়ায় পরে মাথা যে দোলাবে।

বাসন্তীর এই ধূসর বিকেল বৈচিত্র্যময় রূপে সাঁজবে,

হঠাৎ করে মরচে ধরা ধূসর জানালাটা খুলবে।

চাঁদের আলোয় নিস্তব্ধ রাত তিমির কেটে ভোর দেখাবে,

পুব আকাশের গায়ে কিরণ মেলে সূর্য্যি মামা উঠবে।

গাছে গাছে বাসন্তীর ফুল গুলো মুকুল খুলে ফুটবে,

মন আনন্দে কুহু সুরে গাছের ডালে কোকিল ডাকবে।

জুঁই চামেলি কৃষ্ণচূড়া তোমার খোঁপায় গুঁজে দিবো,

সহজ্র ফুল কানন ভরা দুজন মিলে ঘ্রাণ নিবো।

হাতে হাতটি রেখে হাঁটবো দুজন অজানা এক পথে,

শত সাগর নদী পাড়ি দিবো দুজন একি সাথে।

সাগর পাড়ে খোলা কেশে তুমি দাঁড়িয়ে গো থাকবে,

হিমেল হাওয়ায় তোমার মাথার কালো কেশ যে উড়বে।

পাহাড় বেয়ে ঝর্ণা কলকল শব্দে সরোবরে পড়বে,

সরোবরে এক শ্বেত পদ্ম প্রাণ খুলিয়া জলে ভাসবে।

ধূসর প্রকৃতি আজ সবুজ নব যৌবন ফিরে পাবে,

চৌচির খাল বিল চৌদিক বৃষ্টির পানি তে যে ভরে যাবে।

নব রূপে প্রকৃতি যে সাঁজবে এই ফাগুনে এলে,

জীবন আমার ধন্য হবে এই ফাগুনে তোমায় পেলে।

সম্পর্কিত