শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

এইচএসসি পরীক্ষায় বগুড়ায় দুইটি কলেজে শতভাগ ফেল

মোঃকামরুজ্জামান সম্পদ:

এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বগুড়ার দুইটি কলেজের শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পরীক্ষার ফলফলা ঘোষণার পরপরই তথ্যটি জানা যায়।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল কলেজ ও গাবতলী উপজেলার বাগবাড়ি মহিলা কলেজে থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা।

এর মধ্যে সবচেয়ে বেশি ১৬ জন পরীক্ষার্থী অংশ নেয় সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল কলেজ থেকে এ গাবতলী উপজেলার বাগবাড়ি মহিলা কলেজ থেকে অংশ নেয় ৭জন পরীক্ষার্থী।

বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী বলেন, ‘জেলার সারিয়াকান্দির নিজবলাইল কলেজ এবং গাবতলীর বাগবাড়ি মহিলা কলেজ থেকে ২৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ফলাফলে দেখা যায় তারা সবাই বিভিন্ন বিষয়ে ফেল করেছে।’

সম্পর্কিত