শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

উলিপুর বুড়ি-তিস্তা নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ
চলমান বোরো মৌসুমে তিস্তা নদীতে পানি না থাকায় ট্রাকটর চলাচলের সুবিধা হয় আর এই সুযোগকে কাজে লাগিয়ে নদীর দুই পার কেটে  অবৈধভাবে মাটি বিক্রি করে আসছিলেন একটি অসাধু চক্র। কিন্তু প্রশাসনের তৎপর অভিযানে থেমে গেল সেই অপকর্ম। কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেইলি ব্রিজ সংলগ্ন ভেলুর খামার নামক এলাকায়  অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করেন    উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর  ৪খ ধারার মোতাবেক কয়সার আলীর পুত্র হারুনর রশীদ কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করেন।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে দেখা যায়, মাহিন্দ্রা ট্রলি ব্যবহার করে তিস্তা নদীর পাড় কেটে  অবৈধভাবে মাটি বিক্রি করা হচ্ছিল। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী হারুনুর রশীদ কে  এই কারাদণ্ড  প্রদান করা হয়। অভিযান শেষে ইউএনও নয়ন কুমার সাহা আরও  জানান , নদী থেকে অনুমোদিতহীন বালু উত্তোলন ও পাড় কেটে মাটি বিক্রি পরিবেশ ও প্রকৃতির ওপর ভয়াবহ প্রভাব ফেলে। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়, নদীর বুক ভরে উঠে  এবং কৃষি জমি হুমকির মুখে পড়ে। আমরা কারো অনৈতিক কাজকে প্রশয় দেব না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে।

সম্পর্কিত