সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

উলিপুর বাজারে ল্যাম্পপোস্ট স্থাপনে ব্যারিস্টার সালেহীর ব্যক্তিগত অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

উলিপুর বাজারজুড়ে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনের জন্য কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে


অনুদান প্রদান করেছেন।

সোমবার দুপুরে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এ অনুদান প্রদান করেন। এ সময় উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মাহামুদুল হাসান এবং পৌর কর্তৃপক্ষের মাহবুবুল অলম, নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)-এর হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।

জানা গেছে, সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে এ অর্থায়নে উলিপুর বাজারজুড়ে সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই কাজ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, উলিপুর বাজারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হলে বাজার এলাকায় রাতের বেলায় নিরাপত্তা বাড়বে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, বাজার এলাকায় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলোর অভাব ছিল। সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হলে রাতের বেলায় চলাচল সহজ হবে এবং নিরাপত্তাও বাড়বে।

সম্পর্কিত