নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের উলিপুর ধামশ্রেনী ইউনিয়নের উলিপুর টু রানীগঞ্জ রোডস্থ শুড়ীরডারা ব্রীজ মোড়ে অটোরিকশার ধাক্কায় আরশি খাতুন (৬) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে আজ বিকাল ৪ ঘটিকায়। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানায় নিহত কিশোরী আরশি খাতুন শুড়ীরডারা এলাকার এজাবুল হকের তৃতীয় মেয়ে। সে তার বাবার সাথে বিস্কুট কেনার জন্য শুড়ীরডারা ব্রীজ মোড়ে আসে। এ সময় রানীগঞ্জ থেকে উলিপুরগামী একটি অটোরিকশা অতিরিক্ত গতিতে আসতে থাকে এবং মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরীর গায়ের উপর উঠে যায়।
ঘটনাস্থলে কিশোরী মারা যায়। উত্তেজিত এলাকাবাসী অটো রিক্সাটিকে আটক করে কিন্তু অটো চালক পালিয়ে যান ।
দুর্ঘটনার খবর পেয়ে উলিপুর থানা পুলিশ প্রশাসন ঘটনা স্থলে তাৎক্ষণিক উপস্থিত হন।
এদিকে আদরের শিশু সন্তান আরশিকে হারিয়ে পরিবারে কান্না যেন থামছেনা কোমলমতি কিশোরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
এলাকাবাসীর দাবি
এসব অনিয়ন্ত্রিত যানবাহন অটো, নসিমন, করিমন, ট্রাক্টর যাদের কোন রুট পারমিট ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
উলিপুর থানা অফিসার (ওসি) মোঃ জিল্লুর রহমান জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।







