উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা দালালপাড়ার বাসিন্দা জমির উদ্দিন (৭০) লন্ডন প্রবাসী দুই বন্ধুর অনুদানে ঘর ও নলকূপ পেয়েছেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ জমির উদ্দিন আগে বাঁশ দিয়ে তৈরি জরাজীর্ণ ঘরে থাকতেন। ঘরে নলকূপ না থাকায় বিশুদ্ধ পানিরও সংকটে ভুগছিলেন তিনি।
মসজিদ ডট লাইফের ১০৫১ নং ব্রাঞ্চের টিম লিডার ফজলুল হকের মাধ্যমে বিষয়টি জানার পর লন্ডন প্রবাসী ডা. আশফাকের অনুদানে ঘর এবং ডা. দিলশাদ হোসেনের অনুদানে নলকূপ স্থাপন করা হয়।
গত ২৯ আগস্ট মসজিদের খতিব মাওলানা নুর ইসলাম ও টিম লিডার ফজলুল হক টিন ও নলকূপ জমির উদ্দিনকে হস্তান্তর করেন। কাজ শেষ হলে শনিবার (৬ সেপ্টেম্বর) ভার্চুয়ালি দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ঘর ও নলকূপ পেয়ে খুশি জমির উদ্দিন ডোনার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।








