মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

আজ উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতিতে লড়বো তারুণ্যের বাংলাদেশ গড়বো প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০ ঘটিকায় উলিপুর উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদের ও সুধীজনদের নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষীন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। র্যালি   শেষে ১০ টা ৩০ মিনিটে উপজেলা চত্বরে অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়,। অগ্নিকাণ্ড বিষয়ক ব্যবস্থা গ্রহণ করেন উলিপুর স্টেশন অফিসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অগ্নিকাণ্ড বিষয়ক মহরা শেষে উপজেলা পুরাতন অফিসের তৃতীয় তলা হলরুমে আলোচনা সভার  অনুষ্ঠিত হয়। সকল কর্মসূচিতে সমন্বয় ও তদারকির ব্যবস্থা করেন প্রোগ্রাম ম্যানেজার রেজিলিয়েন্স প্রকল্প এম জে এস কে এস। আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পি আই ও খন্দকার মোঃ ফিজানুর রহমানের সঞ্চালনা আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কুড়িগ্রাম জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা উলিপুর কুড়িগ্রাম, প্রশাসক চেয়ারম্যান,, প্যানেল চেয়ারম্যান বিভিন্ন কর্মচারী কর্মকর্তা বৃন্দ। আরো উপস্থিত ছিলেন স্থানীয় সুধীজন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন মাল্টিমিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া গণমাধ্যম কর্মবৃন্দ।

সম্পর্কিত