মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

উলিপুরে মহারাণী স্বর্ণময়ী’র  প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের উলিপুরে মহারাণী স্বর্ণময়ী’র ১২৮তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের  চৌমহনী বাজারে ছুটিরপাতা সাহিত্য পত্রিকার আয়োজনে  ছুটিরপাতা অফিস কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ছুটিরপাতা সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক তানভীরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফা। বিশেষ অতিথি হিসেবে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল ওন্ড কলেজের অবসরপ্রাপ্ত  সহকারী শিক্ষক নগেন্দ্র নাথ সরকার,  অবসরপ্রাপ্ত -সহকারী কৃষি অফিসার জাবেদ আলী প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ইতিহাসে মহারাণী স্বর্ণময়ী  ছিলেন শিক্ষা, সমাজকল্যাণ ও দানশীলতার এক উজ্জ্বল প্রতীক। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে নারী হয়েও তিনি সাহসিকতার সঙ্গে এগিয়ে আসেন সমাজ পরিবর্তনের অগ্রনায়ক হয়ে। উলিপুরের শিক্ষা বিস্তার, স্বাস্থ্য সেবা এবং অধুনিক নগরায়ন বিনির্মাণে মহারাণী স্বর্ণময়ীর অবদান অনস্বীকার্য। অথচ তাঁর মৃত্যু বার্ষিকী বা কোন প্রকার স্মরণসভার আয়োজন করা হয় না। বিষয়টি খুবই দুঃখজনক।তাঁর অবদান কেবল শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না; ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোও ছিল তাঁর জীবনের অঙ্গ।

বক্তারা আরও বলেন, তাঁর জীবনী থেকে আমরা শিখি- মানবতার জন্য নিরলস দান ও কাজই একজন মানুষকে যুগের পর যুগ স্মরণীয় করে রাখে।

প্রথমে তাঁর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও  আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে মহারাণী স্বর্ণময়ী’র ১২৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে ছুটিরপাতা সাহিত্য পত্রিকার ৯ম বর্ষ, ১ম সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়।

সম্পর্কিত