বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

উলিপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের উলিপু‌রে ” নারী ও কন্যার সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”প্রতিপাদ্যঃ বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত । উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।

মঙ্গলবার ( ৯ডি‌সেম্বর) সকাল ১১টায় দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা শহরে একটি র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ হলরুমে উপ‌জেলা নিবার্হী অফিসার( ইউএনও) মাহামুদুল হাসানএর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সিএস মোঃ বাবুল মিয়া, জাতীয় মহিলা সংস্থা ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার দেব শর্মা,সাংবাদিক আসলাম উদ্দিন, সাংবাদিক চন্দন কুমার সরকার,সাংবাদিক মমিনুল ইসলাম। সভা শেষে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ৩ জন জয়িতা নারীকে সম্মাননা স্বারক ও ক্রেষ্ট প্রদান করা হয়।

সম্পর্কিত