বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

উলিপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদকঃ

আজ উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের ফজিলত ও করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা দুর্গাপুর ইউনিয়ন শাখার আয়োজনে পান্ডুল ইউনিয়ন, এবং বুড়াবুড়ী ইউনিয়নে গনসংযোগ শেষে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়  মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি মোনাজাতের মধ্য দিয়ে শেষ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি মাও:মো:সিরাজুল ইসলামের  সভাপতিত্বে

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের ২৭ কুড়িগ্রাম ৩ উলিপুর আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব আলম সালেহী।

বিশেষ অতিথি মাওলানা মো: মশিউর রহমান আমির। উলিপুর উপজেলা শাখা  সেক্রেটারি হাফেজ মো: তৈহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দুর্গাপুর ইউনিয়ন শাখা অন্যান্য কর্মী বৃন্দ।

সম্পর্কিত