মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

উলিপুরে ইয়ার্কি করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ আটক -২

নিজস্ব প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে তুচ্ছ ঘটনায় ইউসুফ আলী নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার কাজীপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মশিয়ার রহমান ও তার স্ত্রী লাইলী বেগমকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকার ইউসুফ আলী ও তার স্ত্রী ফাতেমা বেগম প্রতিবেশী এক নাতনির সঙ্গে মাঝে মধ্যেই ইয়ার্কি-মশকরা করতেন। এই সুবাদে ইউসুফ আলী বুধবার দুপুরে ওই নাতনির বাড়ি সংলগ্ন এলাকায় একা পেয়ে ইয়ার্কি-মশকরা করে হাসি ঠাট্টা করতে থাকেন।

এ ঘটনা দূর থেকে দেখে মেয়ের বাবা মশিয়ার ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে এসে ইউসুফ আলীকে গালাগাল করে টেনে হিঁচড়ে তাদের বাড়িতে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে আহত ইউসুফ আলীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। বৃহস্পতিবার ভোরে বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইউসুফ আলীর মৃত্যু হয়।

এ ঘটনায় ইউসুফ আলীর স্ত্রী মশিয়ার রহমানসহ ৩ জনের নামে থানায় মামলা করেন।

ওসি গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় গ্রেফতার দুজনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত