নিজস্ব প্রতিবেদকঃ
আজ ২৭ মার্চ উলিপুরে ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ৩০ জন হাফেজ ও ৩৫ টি সামাজিক সংগঠনকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত আয়োজনটি উলিপুর উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ড. মিনহাজুল ইসলাম,অধ্যক্ষ রাজারভিটা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। ড.আতিক মুজাহিদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। জনাব মোঃ খায়রুজ্জামান, সাবেক সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখা। জনাব শফিকুল ইসলাম সমন্বয়ক, উলিপুর উন্নয়ন ফোরাম। মোঃ ওয়াহেদ আলী, সাবেক ছাত্রনেতা ও সহকারি তারবিয়াগ বিভাগ সেক্রেটারি কোতয়ালী থানা,রংপুর। আবু সাদায়াত হোসেন, সহকারী অধ্যাপক ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। জনাব আবু বক্কর সিদ্দিক, অডিট অফিসার ইসলামী ব্যাংক বাংলাদেশ। এছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, রাকিব হাসান, প্রতিষ্টাতা, ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশন, উলিপুর।
উলিপুরের ১৭ জন তরুনের হাত ধরে ২০২৩ সালে যাত্রা শুরু করে ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশন, এরপর থেকেই সংগঠনটি সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করেন। শিক্ষা,ক্রিয়া,সমাজসেবা এই তিন ধারায় কাজ করেন সংগঠনটি। বর্তমান সংগঠনটিতে মোট ৩০ জন কার্য নির্বাহী সদস্য আছে। সংগঠনটি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করেন। সংগঠনটি সামাজিক কাজ গুলো ছাড়াও বিনামুল্যে মমুর্ষ রোগির মাঝে সেচ্ছায় রক্তদান করে থাকেন। সংগঠনটির বিভিন্ন সামাজিক কার্যক্রম উলিপুরে বেশ সারা ফেলেছে, এইসব মানবিক কাজ পরিচালনা করে সংগঠনটি বেশ সুনাম অর্জন করেছে।







