সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

উলিপুরে আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

উলিপুর প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরের কিছু সংখ্যাক পরিবারকে গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করেন অরাজনৈতিক জনকল্যাণ ও সেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “আবু সাঈদ ফাউন্ডেশন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ) বিকাল ৪ ঘটিকায় তবকপুর ইউনিয়ের কাজলডাঙ্গায় এ সহায়তা প্রদান করা হয়।

উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আবু যোবায়ের আল মুকুল প্রধান অতিথি ও উৎসর্গ নার্সিং ইনিস্টিটিউটের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এ আর্থিক সহায়তা ও ঢেউটিন তুলে দেন।উলিপুরে আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

অনুষ্ঠানের সঞ্চলনা করেন  মোঃ আতিকুর রহমান।

সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান, মোঃ আশরাফুজ্জামান রিপন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার সহকারী শিক্ষা অফিসার এ কে এম তাজিবর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক
ড. সাইফুর রহমান সরকার, সম্মিলিত কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনজুরুল ইসলাম হান্নান, সাংবাদিক ও সমাজ সংগঠক মোঃ আখতারুজ্জামান আসিফ প্রমুখ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সম্পর্কিত